ঢাকা ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৬
বলিউড তারকা নোরা ফাতেহিকে ঘিরে আবারো আলোচনায় ২০০ কোটি রুপি আত্মসাতের মামলা। এ মামলার অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে এবার আদালতে সরকারি সাক্ষী হিসেবে হাজির হওয়ার নির্দেশ পেয়েছেন মরক্কো বংশোদ্ভূত এ অভিনেত্রী। আগামী ২রা নভেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। মামলার তৃতীয় চার্জশিটে সাক্ষী হিসেবে নোরার নাম রাখা হয়েছে। এর আগে সুকেশের সঙ্গে যোগাযোগ ও উপহার গ্রহণের বিষয়ে তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা। সুকেশ বিভিন্ন সময় নোরার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দাবি করেছেন।
গত আগস্টে প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি অভিযোগ করেন, মরক্কোর কাসাব্লাঙ্কায় বাড়ি কেনার জন্য নোরাকে কয়েক কোটি রুপি দিয়েছিলেন। দামি ব্যাগ, প্রসাধনী ও বিলাসবহুল গাড়িসহ বিভিন্ন উপহার দেয়ার কথাও দাবি করেন তিনি। পাশাপাশি তাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট প্রকাশের কথাও উল্লেখ করেন। ওই চিঠিতে অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে নিয়েও মন্তব্য করেন সুকেশ। তিনি বলেন, জ্যাকুলিনের সঙ্গে সম্পর্কের অবসান ঘটাতে নোরা তাকে প্রভাবিত করার চেষ্টা করতেন। তবে সুকেশের এসব বক্তব্যের বিষয়ে নোরার নতুন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে মামলায় নাম জড়ানোয় পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছিলেন নোরা। তার দাবি, এ ঘটনায় একাধিক কাজ ও বিজ্ঞাপনের সুযোগ হারিয়েছেন তিনি।
Design and developed by sylhetalltimenews.com