বিকৃত ভিডিও নিয়ে জাহ্নবীর ক্ষোভ

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

বিকৃত ভিডিও নিয়ে জাহ্নবীর ক্ষোভ

Manual7 Ad Code

‘দেবরা’র জনপ্রিয় গান ‘চুট্টামল্লে’র দৃশ্য ব্যবহার করে প্রযুক্তির মাধ্যমে বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। তার অভিযোগ, কোনো নারীর সম্মতি ছাড়া প্রযুক্তির অপব্যবহার করে তাকে যৌনভাবে উপস্থাপন করা অপরাধ এবং তা যৌন নিগ্রহের পর্যায়ে পড়ে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক দীর্ঘ পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেন জাহ্নবী। তিনি জানান, ‘চুট্টামল্লে’ গানে তার দৃশ্য ব্যবহার করে যৌন উত্তেজক কনটেন্ট তৈরি করা হয়েছিল। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে দেয়া হয়। জাহ্নবী বলেন, প্রযুক্তির অপরাধমূলক ব্যবহারের মাধ্যমে নারীদের বস্তু হিসেবে উপস্থাপন করা এবং সম্মতি ছাড়া কল্পিত বিষয় ছড়িয়ে দেয়া অত্যন্ত ক্ষতিকর। তার দাবি, ইন্ডাস্ট্রির প্রায় প্রত্যেক নারীই কোনো না কোনোভাবে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

Manual7 Ad Code

অভিনেত্রী আরও বলেন, কোনো নারীর পোশাক, শরীর বা ব্যক্তিগত পছন্দ কখনোই তাকে হয়রানির অধিকার কাউকে দেয় না। একজন নারী কখন সম্মতি দেবেন বা না বলবেন, সেই সিদ্ধান্তকে সম্মান করা জরুরি। জাহ্নবীর মতে, শারীরিক নিরাপত্তাহীনতার পাশাপাশি ডিজিটাল দুনিয়াতেও নারীরা নতুন হুমকির মুখে পড়ছেন। এ ধরনের ঘটনার সমাধানে শুধু নারীদের নিরাপত্তার কথা না বলে, অন্যের ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘনের মানসিকতা বন্ধ করতে হবে। এ ঘটনায় প্রতিবাদ জানানোয় সহ-অভিনেতা জুনিয়র এনটিআরকে ধন্যবাদ জানিয়েছেন জাহ্নবী।
এর আগে এনটিআর বিকৃত ভিডিওটির নিন্দা করে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছিলেন।

Manual3 Ad Code