কুনজরে বিশ্বাস করেন পায়েল!

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬

কুনজরে বিশ্বাস করেন পায়েল!

Manual5 Ad Code

সম্প্রতি ‘নজরবন্দী’ নামের সিনেমার মিউজিক প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার। অনুষ্ঠানে তার সাজপোশাক ছিল বেশ নজরকাড়া।

পোশাকের পাশাপাশি বিশেষ ভাবে নজরকাড়ে তার কানের দুল।

Manual7 Ad Code

এদিন তার দুলের নকশায় উঁকি দিচ্ছিল ‘ইভিল আই’ বা কুনজর থেকে রক্ষার প্রতীক।

আর তা দেখেই স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, তবে কি কুনজর এড়াতেই এমন দুল বেছে নিয়েছেন পায়েল?

অভিনেত্রীর অবশ্য বক্তব্য, ইভিল আই পরার সঙ্গে নজর কাটানোর কোনও সম্পর্ক নেই। তবে কুনজরে যে তিনি বিশ্বাস করেন, তা অকপটেই স্বীকার করেছেন পায়েল।

এমনকী, বিষয়টি নিয়ে তার কিছুটা আতঙ্কও রয়েছে। কিন্তু সেই বিশ্বাসের পরিধি ঠিক কতটা? এ প্রসঙ্গে পায়েলের ব্যাখ্যা, কারও নেতিবাচক মনোভাবের আঁচ পেলে সেই মানুষটির থেকে দূরত্ব বজায় রাখতেই স্বচ্ছন্দ তিনি।

Manual1 Ad Code

অভিনেত্রীর কথায়, ‘কেউ যদি একটানা আমার ব্যাপারে নেগেটিভ ভাবে, তা হলে তার সঙ্গেও আমার সময় কাটাতে বা সম্পর্ক রাখতে ইচ্ছা করবে না। সেটুকু বোঝার ক্ষমতা সবারই রয়েছে। আমি শুধু সেটুকুতেই বিশ্বাস করি। এর চেয়ে বেশি কিছু নয়।’

Manual6 Ad Code

তবে কুনজর নিয়ে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন নন পায়েল। বরং মানুষের মনোভাব এবং তার প্রভাবকেই বেশি গুরুত্ব দেন তিনি। কারও নেতিবাচক চিন্তাভাবনা যদি সম্পর্কের ওপর প্রভাব ফেলে, তা হলে সেই সম্পর্ক থেকে সরে আসাই তার কাছে স্বাভাবিক সিদ্ধান্ত।

Manual5 Ad Code