পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

Manual3 Ad Code

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি। একসময় তার নামেই সিনেমা চলত। এখন অবশ্য অভিনয়ে নেই তিনি। ১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমা দিয়ে অভিষেক হয় তার। এ সিনেমায় তার নায়ক ছিলেন ওমর সানী।

দীর্ঘদিন ধরে আড়ালে পপি। গোপনে বিয়ে করেছেন। স্বামী সংসার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার সিনেমা থেকে বঞ্চিত ভক্তরা। নায়িকাকে আবারও ফিরে আসার আহ্বান জানিয়েছেন তার প্রথম সিনেমার গীতিকার।

এতে ‘আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে’ শিরোনামের একটি গান ব্যবহৃত হয়। এ গানটি তখন এতটাই শ্রোতাপ্রিয় ছিল যে, যে কোনো আয়োজন অনুষ্ঠানে গানটি বাজত। এটি লিখেছেন জনপ্রিয় গীতিকার মিল্টন খন্দকার। সুর করেছেন আলম খান। সম্প্রতি এ গানটি লেখার পেছনের গল্প শুনিয়েছেন গীতিকার।

Manual3 Ad Code

সে সময়ের স্মৃতিচারণ করে মিল্টন খন্দকার বলেন, ‘গানটি লেখার সময় নির্দিষ্ট কোনো নায়িকার কথা তার মাথায় ছিল না। সিনেমায় আমরা নায়ক-নায়িকাকে যখন উপস্থাপন করি, তখন তাদের অন্যদের চেয়ে সেরা বলার চেষ্টা করি। ঠিক যেমন, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে। এ গানেও আমি মেয়ের চরিত্রটাকে ওইভাবে তুলনা করেছি যে, তুমি এত কিছুর মধ্যেও অনন্য।’

 

Manual1 Ad Code

 

তিনি জানান, এ সিনেমার শুটিং চলাকালে একদিন সেটে গিয়েছিলেন। সেদিন পপিও উপস্থিত ছিলেন। তাকে দেখে তিনি এতটাই মুগ্ধ হন যে, তার মনে হয়েছে গানটি শুধু পপির জন্যই লেখা হয়েছে। মিল্টন বলেন, ‘পপিকে দেখে আমার মনে হলো, মেয়েটা তো সত্যিই চাঁদমুখের একটা মেয়ে। চাঁদের মতো সুন্দর। এভাবেই কথাগুলো মাথায় এসেছে। কিন্তু তখনো ভাবিনি, গানটা এ পর্যায়ে চলে যাবে।’

Manual5 Ad Code

পপির অভিনয়েরও প্রশংসা করেন এ গীতিকবি। দীর্ঘদিন ধরে বড় পর্দায় না থাকাকে তিনি ইন্ডাষ্ট্রির ক্ষতি বলে মনে করেন।

পপিকে ফিরে আসার আহ্বান জানিয়ে মিল্টন বলেন, ‘আমি মনে করি, পপি বাংলাদেশের একজন অসাধারণ অভিনেত্রী। সে সিনেমা থেকে দূরে থাকা মানে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি। আমি তার অভিনয়ের ভীষণ ভক্ত। আশা করব, তিনি আবারও ফিরে আসবেন।’

Manual3 Ad Code