ঢাকা ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬
মুক্তি পাচ্ছে ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’। এই ফ্র্যাঞ্চাইজিতে প্রথমবার কাজ রাইমা সেনের। সিনেমটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে রাইমা বলেন, অভিজ্ঞতা দারুণ। একেন ফ্র্যাঞ্চাইজির কথা আমি অনেক শুনেছি। অবশ্যই অনির্বাণ চক্রবর্তী একটা কারণ। জয়দীপ মুখোপাধ্যায় খুব ভালো পরিচালক। তার সঙ্গে আমি কখনো কাজ করিনি। সেই জায়গা থেকেও একটা ইচ্ছা ছিল। এখানে আমার চরিত্রটা দক্ষিণ ভারতীয় একজন নারীর, লুকটাও অন্য রকম। এমনভাবে দর্শক আগে রাইমাকে দেখেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে একা থাকার সিদ্ধান্ত নিয়েও কথা বলেছেন তিনি। রাইমা এ বিষয়ে বলেন, আমি শহরের বাইরে খুব একটা যাই না। সত্যি কথা বলতে কী, এই বয়সে দাঁড়িয়ে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়। বাসা থেকে চাপ নেই? এ অভিনেত্রী বলেন, আগে ছিল চাপ। এখন দেশ-দুনিয়ার অবস্থা দেখে উল্টো বিয়ে করতে বারণ করেন। বলেন, জোর করে কিছু করো না।
পরে কখনো একাকিত্বে ভুগলে অনেকগুলো পোষ্য দত্তক নিও। আপনি মা হতে চান? রাইমার নিজের ব্যক্তিগত সিদ্ধান্তের কথা জানিয়ে উত্তরে বলেন, আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সবটা ম্যানেজ করতে পারবো কি না, ভেবে দেখিনি। তবে মনের কথা তো বলা যায় না। আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছা হতেই পারে। সেই সব সাত-পাঁচ ভেবে আমি অনেক কাল আগেই ডিম্বাণু সংরক্ষণ করিয়ে রেখেছি। তবে একটা বিষয় আমার কাছে ভীষণ পরিষ্কার। শুধুমাত্র মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন।
Design and developed by sylhetalltimenews.com