৫০ পণ্য ও সেবায় বাড়ছে ভ্যাট-সম্পূরক শুল্ক

প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৬

৫০ পণ্য ও সেবায় বাড়ছে ভ্যাট-সম্পূরক শুল্ক

Manual5 Ad Code

রাজস্ব আদায়ের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা পূরণে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অন্তত ৫০টি পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সরবরাহে উৎসে কর বাড়ানো, ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনা এবং অতি ধনীদের ওপর সম্পদ কর আরোপের পরিকল্পনাও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজেটে রাজস্ব আদায় বাড়াতে ধান, চাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডাল, ভোজ্যতেল, চিনি, লবণ, আটা, ময়দা, সরিষা, তিল, কাঁচা চা-পাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতাসহ বিভিন্ন নিত্যপণ্যের সরবরাহে উৎসে কর দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করা হতে পারে। এতে বাজারে এসব পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Manual6 Ad Code

এ ছাড়া পাস্তা, ফলের রস, আইসক্রিম, কার্বনেটেড পানীয়, প্রসাধনীসামগ্রী, সিগারেট-বিড়ি, জর্দা-গুলসহ বিভিন্ন ভোগ্যপণ্যে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব রয়েছে। এমএস প্রডাক্ট, রেডসিড অয়েল, কোলজা সিডস অয়েল ও কেনোলা অয়েলের ওপরও ভ্যাট বাড়তে পারে।

Manual1 Ad Code

 

রাজস্ব বাড়াতে রপ্তানি প্রণোদনার উৎসে কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। চলতি অর্থবছরে রপ্তানি প্রণোদনার জন্য ৯ হাজার ২৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে। করহার দ্বিগুণ হলে সরকার অতিরিক্ত প্রায় ৯০০ কোটি টাকা রাজস্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Manual2 Ad Code

উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, বিশেষ করে মুদি দোকানদারদের ভ্যাট জালের আওতায় আনতে নতুনভাবে ‘প্যাকেজ ভ্যাট’ চালুর পরিকল্পনা করা হয়েছে। যেসব ব্যবসায়ী টার্নওভার সীমার কারণে বর্তমানে ভ্যাট নিবন্ধনের বাইরে রয়েছেন, তাদের মাসিক এক হাজার টাকা বা বছরে ১২ হাজার টাকা হারে ভ্যাট দিতে হতে পারে।

Manual8 Ad Code

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া ভ্যাট নিবন্ধন প্রক্রিয়াও সহজ করা হচ্ছে। আগামী অর্থবছর থেকে টিআইএনের মতো অনলাইনে আবেদন করে বিআইএন নেওয়া যাবে। একই সঙ্গে ব্যাংকে চলতি হিসাব খুলতে বিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।

আমদানি পর্যায়েও বিভিন্ন পণ্যের শুল্ক হারে পরিবর্তন আসছে। এলডিসি উত্তরণের শর্ত পূরণে অনেক পণ্যের শুল্ক কমানো হলেও ই-সিগারেট ও নিকোটিন পাউচের ওপর ধোঁয়াবিহীন তামাকপণ্যের মতো কর আরোপের চিন্তা করছে সরকার।