সিলেটের ‘ন র প শু’ আকবর কারাগারে

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৬

সিলেটের ‘ন র প শু’ আকবর কারাগারে

Manual1 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজের ১১ বছরের শিশু কন্যাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে আকবর হোসেন (৩৬) নামে এক  পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ঘিলাতৈল গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

 

বুধবার  (২০ মে) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-১২) দায়ের করেছেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের অনুপস্থিতিতে ওই শিশুকে প্রথম দফায় ধর্ষণ করে আকবর। এরপর সর্বশেষ গত ১৯ মে ভোর রাতে নিজ বসতঘরেই শিশুটি আবার তার লালসার শিকার হয়।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

লোকলজ্জা ও ভয়ে চুপ না থেকে শিশুটি তার মাকে বিষয়টি খুলে বলে। এরপর মা স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়-স্বজনদের সহায়তায় থানায় গিয়ে লিখিত এজাহার দায়ের করেন।

 

Manual4 Ad Code

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে গ্রেপ্তার করে। বুধবার দুপুর ১২টায় তাকে কড়া পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

a

Manual5 Ad Code