সিলেটে শি শু র গলায় ছু রি ধরে পালাতে চেয়েছিল বাপ্পি

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, মে ২২, ২০২৬

সিলেটে শি শু র গলায় ছু রি ধরে পালাতে চেয়েছিল বাপ্পি

Manual7 Ad Code

র‌্যাবের এক সদস্যকে ছুরিকাঘাত করে দৌড়ে পালাতে চেয়েছিল মাদক ব্যবসায়ী আসাদুল আলম বাপ্পি (২২)। কিন্তু কর্মরত এক পুলিশ সদস্য তাকে ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করলে বাপ্পি তোপখানা এলাকার একটি বাসায় প্রবেশ এবং এক শিশুর গলা ছুরি ধরে গোটা পরিবারকে জিম্মি করে ফেলেন। এরপর পুলিশ আরও কৌশলী চেষ্টা চালায় এবং একপর্যায়ে তাকে আটক করতে সক্ষম হয়।

Manual2 Ad Code

 

বাপ্পি কোতোয়ালী থানার কাজিরবাজার এলাকার মোগলটুলার আবুল হোসেনের ছেলে।

শুক্রবার (২২ মে) বিকালে এসব বিষয় জানান সিলেট মাহনগর পুলিলেশের অতিরিক্ত উপপুলিশ কমিশানর (মিডিয়া) মো. মনজুরুল আলম।

তিনি জানান, বাপ্পি র‌্যাব সদস্য ইমন আচার্য্যকে ছুরিকাঘাত করে দৌড়ে পালানোর সময় কিলো-১ মোবাইল ডিউটিতে থাকা পুলিশের এএসআই (নি.) মো. জামাল মিয়া অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে তাকে দাওয়া দেন। একপর্যায়ে সে তোপখানা এলাকার একটি বাসায় প্রবেশ করে একটি শিশুর গলায় চাকু ধরে পরিবারের সদস্যদের জিম্মি করে।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

তবে পুলিশ দমে না গিয়ে কৌশলে তার হাতে থাকা ধারালো চাকু ফেলে দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় ধস্তাধস্তিতে এএসআই জামাল মিয়া, কনস্টেবল হাকিম, উজ্জ্বলসহ আরও কয়েকজন আহত হন। তার ব্যবহৃত চাকুটিও জব্দ করা হয়েছে।

Manual8 Ad Code