সিলেটের কাষ্টঘর এলাকা থেকে আ ট ক ৩

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬

সিলেটের কাষ্টঘর এলাকা থেকে আ ট ক ৩

Manual1 Ad Code

সিলেটের কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তারা তিনজনই ছিনতাইকারী।

 

শনিবার (২৩ মে) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাপুলিশ তাদের আটক করে।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ সদর থানার আলীপুর এলাকার মৃত আলকাছ মিয়ার ছেলে মির্জা ছাব্বির (৪৫), বিশ্বম্ভরপুর থানার রাজাপাড়া (গোল্লা) এলাকার হাবিব ওরফে হবি ও সাজনা বেগমের ছেলে, বর্তমানে সিলেটের এয়ারপোর্ট থানার পূর্ব পীরমহল্লা ২১নং বাসার হাসান (২৯) ও দক্ষিণ সুরমার খানুয়া এলাকার মো. আব্দুল কালাম ও রোকেয়া বেগমের ছেলে মো. জাহেদ আহমদ (৩৫)।

Manual6 Ad Code

 

আটকের সময় তাদের হেফাজত থেকে একটি চাকুও জব্দ করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল ছিনতাই করছে। তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য।

Manual1 Ad Code

তাদের বিরুদ্ধে মামলা (নং ৫৩/২৩/৫/৩৬) দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।