সিলেটে মন্ত্রী আরিফ, যেসব কর্মসূচিতে অংশ নিবেন

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৬

সিলেটে মন্ত্রী আরিফ, যেসব কর্মসূচিতে অংশ নিবেন

Manual3 Ad Code

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রায় এক সপ্তাহের জন্য সিলেট এসেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আগামী ৩১ মে রাতে আবারও আকাশ পথে ঢাকায় ফিরবেন।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী সোমবার (২৫ মে) সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন

Manual2 Ad Code

পরদিন মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টার দিকে কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে বিভিন্ন পর্যটন কেন্দ্রে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যটকদের জন্য সুবিধা অসুবিধার বিষয়গুলো পরিদর্শন করবেন এবং সুবিধাদি নিশ্চিতের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। ওইদিন দুপুর ২টার দিকে তিনি গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিদর্শন করবেন।মন্ত্রী আরিফ ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য সিলেট নগরীর নিজ বাসায় অবস্থান করবেন।

Manual7 Ad Code

তিনি শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে সারাদিন জৈন্তাপুর উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করবেন এবং বিকাল ৪টায় নিজের বাসায় পৌঁছাবেন।

তিনি ৩১ মে রবিবার রাত ৯টার দিকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

Manual6 Ad Code