দোয়ারায় বোনপোর হাতে খালা খু*ন

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, মে ২৬, ২০২৬

দোয়ারায় বোনপোর হাতে খালা খু*ন

Manual1 Ad Code

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পারিবারিক বিরোধের জেরে ভাগ্নের (বোনপো) হাতে খালা শিল্পী বেগম (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এসময় নিহতের মা ফালানি বেগম (৬০) গুরুতর আহত হয়েছেন।

Manual5 Ad Code

এ ঘটনায় পুলিশের সাড়াশি অভিযানে ঘটনার ১২ ঘন্টার ব্যবধানে উপজেলার মান্নারগাও ইউনিয়নের পশ্চিম মাছিমপুর বর্তমান ডুমবন্দ গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে সুকজল মিয়া (২২), সুকজলের মা হাছিনা বেগম (৪৮) ও বোন তনিমা বেগম (১৫)কে আটক করা হয়েছে।সোমবার (২৫ মে) বিকেলে উপজেলার পশ্চিম মাছিমপুর বর্তমান ডুমবন্দ গ্রামে এ হত্যাকান্ড ঘটে।
Manual7 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদীর শ্বাশুড়ি ফালানি বেগমের সঙ্গে অভিযুক্তদের পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে রোববার (২৪ মে) চা পান করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা চায়ের প্লেট (পিরিছ) ছুড়ে মারলে ফালানি বেগম আহত হন। পরদিন সোমবার (২৫ মে) বিকেলে ওই বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে বাদী নজরুল ইসলাম তার স্ত্রী শিল্পী বেগমসহ স্বজনদের নিয়ে শ্বশুরালয়ে হাজির হন। সেখানে পুনরায় বাকবিতণ্ডার জের ধরে অভিযুক্তরা দেশিয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হাছিনা বেগম ও তনিমা বেগম শিল্পী বেগমকে আঁকড়ে ধরলে সুকজল মিয়ার উপর্যুপরি চাকুর (ছুরি) আঘাতে শিল্পী বেগম মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মেয়ে শিল্পী বেগমকে রক্ষা করতে মা ফালানি বেগম এগিয়ে গেলে তিনিও হামলার শিকার হন।

এ সংক্রান্ত আরও সংবাদ