সিলেটে বনফুলকে জ*রি*মা*না নিয়ে তোলপাড়, যা জানালেন ইউএনও

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৬

সিলেটে বনফুলকে জ*রি*মা*না নিয়ে তোলপাড়, যা জানালেন ইউএনও

Manual1 Ad Code

সিলেটের ওসমানীনগরে বনফুল অ্যান্ড কোম্পানির তাজপুর শাখায় বাসি মিষ্টি পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ইউএনও পরিচালিত ভ্রাম্যমান আদলত। বিষয়টিকে নিয়ে তোলপাড় চলছে।

Manual8 Ad Code

 

বিশেষ করে বুধবার (৩ জুন) একটি জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনে ‘ইউএনও কে ‘আপা’ বলে সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা’ শীর্ষক সংবাদ প্রকাশের পর আলোচনা-সমালোচনার ঝড় বইছে উপজেলাজুড়ে। তবে ইউএনও জানিয়েছেন, বাসি মিষ্টি রাখায় এই জরিমানা করা হয়েছে।

জানা গেছে, গত ২৯ মে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বনফুল অ্যান্ড কোম্পানীর তাজপুর শাখায় গিয়ে বাসি মিষ্টি পেয়েছিলেন। এরপর তিনি ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

এদিকে জরিমানার এই ঘটনাকে কেন্দ্র করে লোকমুখে বিভিন্ন নেতিবাচক বক্তব্য ছড়িয়ে পড়ে ওসমানীনগরের সর্বত্র। কেউ বলছিলেন বাসি মিষ্টির কথা, কেউ আবার বলছিলেন ‘আপা’ বলে সম্বোধন করায় জরিমানা।অবস্থায় বুধবার (৩ জুন) সন্ধ্যায় একটি জাতীয় পত্রিকার অনলাইন ভার্সনেও ‘ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হলে ফের আলোচনা- সমালোচনা তুঙ্গে উঠে।

 

এ ব্যাপারে জানতে চেয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার মোবাইলে কল দিলেও তিনি তা রিসিভ করেন নি।তবে তার হোয়াটস অ্যাপে ম্যাসেজ দিয়ে বিষয়টি নিয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি জানান, তাদের বিরুদ্ধে বাসি মিষ্টি বিক্রির অনেক অভিযোগ ছিল। সেদিন আমি গিয়ে তার প্রমাণ পাই। একজন কর্মচারিকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেন নি এবং পালিয়ে যান। পরে ম্যানেজার তাকে হাজির করেন। আমি আইন অনুযায়ী জরিমানা করেছি এবং পরদিন তা সরকারি কোষাগারে জমাও হয়েছে।ম্যাসেজে তিনি আরও উল্লেখ করেন, ‘কিন্তু হলুদ সাংবাদিকতার মাধ্যমে সরকার তথা মোবাইল কোর্টকে প্রশ্নবিদ্ধ করতে কেউ কেউ মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করেছেন।’

 

 

এ ব্যাপারে বনফুলের ওই শাখার ম্যানেজার সুহেল বলেন, বিষয়টিতো সমাধান হয়ে গেছে। আসলে আমাদের কর্মচারি পণ্যের মান সম্পর্কে ম্যাডামকে ঠিকমতো বুঝাতে পারেন নি।

Manual7 Ad Code