ঢালাও দরপতন পুঁজিবাজারে মূলধন কমেছে সাড়ে ৩১ হাজার কোটি টাকা

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

ঢালাও দরপতন পুঁজিবাজারে মূলধন কমেছে সাড়ে ৩১ হাজার কোটি টাকা

Manual7 Ad Code

সিলেট অলটাইম নিউজ :ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৬ই অক্টোবর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এমন ঢালাও দরপতনে বিদায়ী সপ্তাহে উভয় পুঁজিবাজারে মূলধন কমেছে ৩১ হাজার ৪০৮ কোটি ৬ লাখ টাকা। পাশাপাশি কমেছে দৈনিক গড় লেনদেনও। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এসব তথ্য  জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৭ হাজার ১২৬ কোটি ৭৮ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসই’র বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ২৮৫ কোটি  টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১৭ হাজার ৮৪১ কোটি ৭৮ লাখ টাকা। অপর পুঁজিবাজার সিএসইতে বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৪ হাজার ২২ কোটি ৩৩ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসই’র বাজার মূলধন ছিল ৭ লাখ ১৭ হাজার ৫৮৮ কোটি ৬১ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১৩ হাজার ৫৬৬ কোটি ২৮ লাখ টাকা। উভয় পুঁজিবাজারে বাজার মূলধন কমেছে ৩১ হাজার ৪০৮ কোটি ৬ লাখ টাকা।

তথ্য মতে, সপ্তাহের ব্যবধানে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৬৪.৩০ পয়েন্ট বা ৩.১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৬৫.১২ পয়েন্ট বা ৩.২০ শতাংশ কমে ১ হাজার ৯৬৭ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ৪৭.৯৮ পয়েন্ট বা ৪.২৩ শতাংশ কমে ১ হাজার ৮৬ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) ৭৭.০৮ পয়েন্ট বা ৭.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ পয়েন্টে।

Manual1 Ad Code

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ২ হাজার ৬১১ কোটি ১১ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ২৮৫ কোটি ৬৩ কোটি ৩২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৭৪ কোটি ৫২ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৫৬টির, দর কমেছে ৩২৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৪টির। তবে লেনদেন হয়নি ১৭টির।

Manual3 Ad Code

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৪৭৮.৮০ পয়েন্ট বা ৩.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬৮ পয়েন্টে। সিএসই’র অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ২.২৮ শতাংশ কমে ১২ হাজার ৬৮১ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ৩.১৫ শতাংশ কমে ৮ হাজার ৮৯৮ পয়েন্টে, সিএসআই সূচক ৩.৬৬ শতাংশ কমে ৯১৩ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ১.৯৩ শতাংশ বেড়ে ২ হাজার ২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৬১ কোটি ৩১ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৬ কোটি ৬১ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৫ কোটি ৩ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৪১টির, দর কমেছে ২৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার ও ইউনিট দর।

Manual2 Ad Code