ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০

Manual3 Ad Code

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈষমরাও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ চারজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুরে মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো ড  ১১-৬৪৫০।

Manual7 Ad Code

নিহতরা হলেন- চুনারুঘাটের আলিফ (৭), সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার আরস আলী (৫৫), নবীনগরের ইব্রাহিমপুর এলাকার তনয় মজুমদার (৩০) এবং মাধবপুরের কাটিয়ারা এলাকার মৌসুমি দাস (৩৫)।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।

Manual3 Ad Code

সরেজমিনে দেখা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটির ভেতর ও নিচে কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন। তাৎক্ষণিকভাবে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের সুনির্দিষ্ট সংখ্যা ও পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত অন্তত ৪০ জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে হাটিহাতা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা পরিচালনা করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং হতাহতের চূড়ান্ত সংখ্যা উদ্ধার অভিযান শেষে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Manual3 Ad Code

হাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহযোগিতায় উদ্ধার কাজ পরিচালনা করি। নিহত চারজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে রেকারের মাধ্যমে থানায় নেওয়া হবে। আইনানুগ পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Manual4 Ad Code