শুক্রবার থেকে সিলেটে যানবাহন চলাচলে মানতে হবে পুলিশের যে নির্দেশনা

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৬

শুক্রবার থেকে সিলেটে যানবাহন চলাচলে মানতে হবে পুলিশের যে নির্দেশনা

Manual2 Ad Code

সিলেট মহানগরীর হুমায়ুন রশিদ চত্বর থেকে চন্ডিপুল পর্যন্ত ঢাকা–সিলেট মহাসড়কের নির্মাণকাজ চলছে। এ অবস্থায় যান চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শুক্রবার ( ১২ জুন) থেকে এ সড়কে একমুখীভাবে যান চলাচল করবে। বুধবার এসএমপির এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual2 Ad Code

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিলেট থেকে ঢাকাগামী সব যানবাহন হুমায়ুন রশিদ চত্বর থেকে চন্ডিপুল পর্যন্ত একমুখী সড়ক ব্যবহার করবে।

আর ঢাকা ও দক্ষিণাঞ্চল থেকে সিলেটমুখী যানবাহন চন্ডিপুল পয়েন্টে এসে বাঁেয় মোড় নিয়ে বঙ্গবীর রোড ব্যবহার করে কদমতলীর নিজ নিজ বাস টার্মিনালে প্রবেশ করবে।

Manual5 Ad Code

 

এছাড়া, হুমায়ুন রশিদ চত্বর, চন্ডিপুল, বাবনা পয়েন্ট ও ক্বিন ব্রিজের দক্ষিণপাড় থেকে কদমতলী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় সড়কের ওপর কোনো ধরনের অবৈধ স্থাপনা স্থাপন বা অবৈধ পার্কিং না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

Manual6 Ad Code

 

পুলিশ জানায়, এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code

 

গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।