সিলেটে সড়ক থেকে ৪২ জন আ ট ক

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬

সিলেটে সড়ক থেকে ৪২ জন আ ট ক

Manual7 Ad Code

সিলেট মহানগরীতে নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে বিশেষ হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

 

Manual8 Ad Code

পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় মহানগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি কোতোয়ালী মডেল থানা ও দক্ষিণ সুরমা থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচালিত হয়। এ সময় জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে ৪২ জন হকারকে আটক করা হয়। একই সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক হকারকে সড়ক ও ফুটপাত থেকে উচ্ছেদ করা হয়।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘সিলেট মেট্রোপলিটন পুলিশ মহানগরীর জনসাধারণের স্বস্তিপূর্ণ চলাচল নিশ্চিতকরণ, যানজট নিরসন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এ ধরনের হকার উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখবে।’

 

Manual6 Ad Code