সিলেটে নি খোঁ জ চিকিৎসকের ম র দে হ উদ্ধার

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬

সিলেটে নি খোঁ জ চিকিৎসকের ম র দে হ উদ্ধার

Manual8 Ad Code

সিলেটের সাদাপাথরে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে যাওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীতে মরদেহ ভাসতে দেখে জেলেরা উদ্ধার করেন। পরে পুলিশ বিজিবি ও স্থানীয় প্রশাসন লাশ সেখান থেকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়।

Manual5 Ad Code

সিলেট জেলা খবর

সুরতহাল প্রস্তুতি শেষে সুব্রত সাহার ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

 

Manual8 Ad Code

এরআগে বৃহস্পতিবার (২ জুলাই) সাদাপাথরের জিরোপয়েন্টের ধলাই নদীর উৎস মুখে গোসল নামলে  নিখোঁজ হন তিনি।  সুব্রত সাহা লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তিনি ৩ বন্ধুর সাথে ঢাকা থেকে সিলেটে ভ্রমণে আসছিলেন।

Manual6 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual8 Ad Code