শাহজালালের মাজারের দানবাক্সে এবার পাওয়া গেল যত টাকা

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

শাহজালালের মাজারের দানবাক্সে এবার পাওয়া গেল যত টাকা

Manual8 Ad Code

শাহজালাল (র.) মাজারের দানবাক্স ও ডেকছিতে এবার পাওয়া গেছে ৪৭ লক্ষাধিক টাকা।

শনিবার (১১ জুলাই) টাকাগুলো গণনা শেষে এসব তথ্য জানান সংশ্লিষ্টরা।

Manual7 Ad Code

এর আগে প্রথমবার মাজারের দানবাক্সে ৪ দিনে পাওয়া গিয়েছিল ১৭ লাখ ৬৫ হাজার ৫৭৯ টাকা।শনিবার দুপুরে মাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন নিশ্চিতে গঠিত কমিটির তত্ত্বাবধানে টাকাগুলো গণনা শুরু হয়। এ সময় ৩ ডেকছি ও ৮টি দানবাক্স খোলে টাকা গণনার কাজ শুরু হয়। শেষ হয় শেষ বিকালের দিকে।

Manual6 Ad Code

এরপর উপস্থিত গণমাধ্যমকে জানানো হয়, এবার মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে।

সঙ্গে পাওয়া গেছে ৯ গ্রাম সোনা ও সোনাসদৃশ বস্তু ১০ গ্রাম, ৩৯ দশমিক ৪ গ্রাম রূপা। আর বৈদেশিক মুদ্রার মধ্যে মিলেছে, ২০ মার্কিন ডলার, ১৩৫ সৌদি রিয়াল, ২ হাজার ৫৩২ ভারতীয় রূপি, ২২ কাতারি দিরহাম, ৬ মালয়েশিয়ান রিঙ্গিত, ২০ হংকং ডলার, ২০ ইউরো, ১ দশমিক ৪৫ ওমানী দিনার, ৫৪ দশমিক ২০ আমিরাত দিরহাম, ৪  হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া, ৬০ পাকিস্তানি রূপি ও ১০ সিঙ্গাপুরি ডলার।

এই ১৮ দিনে ভক্তরা ১টি গরু এবং ৬৫টি ছাগলও দান করেছেন।

 

এছাড়াও প্রধানমন্ত্রীর তারেক রহমান ও হযরত শাহজালাল (র.) এর কাছে লেখা একাধিক চিঠি পাওয়া গেছে। মিলেছে তান্ত্রিক কবিরাজের তাবিজও।

Manual5 Ad Code

গণনাকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও মাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির দদস্য আব্দুল কাউয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের  চেয়ারম্যন মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ জেলা প্রশাসন ও মাজারের মঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

Manual3 Ad Code