ভারতীয় খাসিয়ার গু লিতে সিলেটের যুবক নি হ ত

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

ভারতীয় খাসিয়ার গু লিতে সিলেটের যুবক নি হ ত

Manual4 Ad Code

ভারতে অনুপ্রবেশের পর খাসিয়াদের গুলিতে সিলেটের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

Manual8 Ad Code

নিহত মিনহাজ উদ্দিন (২৫) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।

 

Manual1 Ad Code

স্থানীয় সূত্র জানায়, মিনহাজ উদ্দিনসহ কয়েকজন শুক্রবার রাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। লাখাট স্টেশন এলাকায় যাওয়ার পর ভারতীয় খাসিয়ারা গুলি ছুঁড়ে। এতে মিনহাজ উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে তার সহযোগীরা তাকে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। হাসপাতালে নেওয়ার পথে মিনহাজ মারা যান।স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, ‘ঘটনা শুনার সাথে সাথে আমরা তার বাড়িতে যাই। তখন পুলিশ ও বিজিবিকে খবর দেই।’

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। খবর পাওয়ার সাথে সাথেই গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।

Manual6 Ad Code

 

বিজিবি ৪৮ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, ভারতের প্রায় এক কিলোমিটার ভিতরে  অসৎ উদ্দেশ্য মিনহাজ উদ্দিন সেখানে গেলে খাসিয়ার হাতে গুলিবিদ্ধ হন। পরে তাকে বাংলাদেশ সীমান্তে এনে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

Manual2 Ad Code