সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৬

সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর

Manual1 Ad Code

সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ক্রেতার ঘুষিতে প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী।  শনিবার (১১ জুলাই) রাত ৮টার উপজেলার বিবিরাই বাজারে এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

 

নিহত আলী হোসেন (৩৮) বিয়ানীবাজার উপজেলার বিবিরাই বাজারের ব্যবসায়ী ও বিবিরাই পশ্চিমপাড় গ্রামের নজির উদ্দিনের ছেলে। অভিযুক্ত শাহিনুর রহমান (৩৩) একই গ্রামের ময়না মিয়ার ছেলে।

Manual2 Ad Code

 

জানা গেছে, পাওয়ার ট্রিলারচালক শাহিনুর রহমান শনিবার রাতে ডিজেল কিনতে আলী হোসেনের দোকানে যান। ডিজেল নেওয়ার সময় দোকানদার তার কাছে পূর্বের বকেয়া পাওনা টাকা চান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাহিনুর রহমান উত্তেজিত হয়ে আলী হোসেনের নাকে ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই আলী হোসেন মারা যান।

Manual5 Ad Code

 

বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

Manual5 Ad Code