ঢাকা ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২৬
ভারতের কর্নাটক রাজ্যের মাইসুরু জেলায় স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি হুনসুর শহরের নিউ মারুতি লেআউট এলাকায় ঘটেছে। নিহতরা হলেন হরিশ (৪৯), তার স্ত্রী নিশ্চিতা (৩৬) এবং তাদের দুই মেয়ে নেক্সা (১৩) ও রক্ষা (৬)।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হরিশ প্রথমে আঠালো টেপ দিয়ে স্ত্রী ও দুই মেয়ের মুখ বন্ধ করে শ্বাসরোধে তাদের হত্যা করেন। এরপর তিনি বাড়ির প্রথম তলার একটি কক্ষে গিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। নোটের শুরুতে লেখা ছিল, ‘আমি ওপরতলার কক্ষে ফাঁস নিচ্ছি।’ এর নিচে ‘আমার শেষ ইচ্ছা’ শিরোনামে তিনি কয়েকটি অনুরোধ লিখে গেছেন।
তবে কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হুনসুর টাউন পুলিশ এ ঘটনায় মামলা করেছে এবং তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Design and developed by sylhetalltimenews.com