যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়েসহ ৩জন

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়েসহ ৩জন

Manual7 Ad Code

নয় বছর বয়সী ভাগ্নেকে উদ্ধার করতে গিয়ে যুক্তরাজ্যের সমুদ্রে প্রাণ হারিয়েছেন সিলেটি বংশোদ্ভূত এক ব্রিটিশ-বাংলাদেশি নারী ও তাঁর ১৫ বছর বয়সী কন্যা। গ্রীষ্মকালীন ছুটি কাটাতে কলচেস্টারের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় পরিবারটি। এসময় উদ্ধারকৃত শিশুটিও প্রাণ হারায়।

 

 

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্যসচিব খসরুজ্জামান খসরু গণমাধ্যমকে এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

 

নিহতরা হলেন- যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি ডা. মনসুর রহমানের স্ত্রী সেলিনা রহমান (৪২), তাঁর ১৫ বছর বয়সী কিশোরী কন্যা সামিয়া রহমান এবং সেলিনা রহমানের ভাগ্নে ৯ বছর বয়সী শিশু মূসা আহমেদ। সেলিনা রহমান যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জের ছাতকের প্রবীণ নেতা মুজিবুর রহমানের কন্যা। তাঁর স্বামী ডা. মনসুর রহমান সিলেটের বিশিষ্ট বিএনপি নেতা প্রয়াত শেখ মখন মিয়ার ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, বুধবার (২২ জুলাই) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে পরিবারের সদস্যরা লন্ডনের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে একসঙ্গে গ্রীষ্মকালীন ছুটি উপভোগ করতে যান। আনন্দঘন মুহূর্ত পালনের সময় হঠাৎ সাগরে তীব্র জোয়ারের স্রোত আসে। এ সময় হঠাৎ প্রবল স্রোতের টানে পরিবারের শিশু মূসা আহমেদ সমুদ্রে তলিয়ে যেতে শুরু করেন। শিশুটিকে উদ্ধারের জন্য সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেন সেলিনা রহমান ও তার মেয়ে সামিয়া রহমান। কিন্তু উত্তাল জোয়ারের তীব্র স্রোতে তিনজনই পানিতে তলিয়ে যান। দুর্ঘটনার সময় সৈকতে উপস্থিত ছিলেন নিহত নারীর বাবা মুজিবুর রহমান। শোকাবিভূত অবস্থায় তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি।

এদিকে, ঘটনার পরপরই এসেক্স পুলিশ ও রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউট এবং কোস্টগার্ডের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। তিনটি এয়ার-অ্যাম্বুলেন্স এবং স্পিডবোটের সাহায্যে দীর্ঘ চেষ্টার পর তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন)  প্রদান করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে সেলিনা রহমান ও তার কন্যা সামিয়া রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান এবং শিশু মূসা আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান। তাছাড়া দুর্ঘটনায় পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

 

এসেক্স পুলিশের এক মুখপাত্র জানান, কলচেস্টারের ওয়েস্ট মার্সি এলাকায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে সিভিউ অ্যাভিনিউ এবং সংলগ্ন সৈকত এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

উদ্ধার অভিযানে অংশ নেয় এইচএম কোস্টগার্ডের হেলিকপ্টার। পাশাপাশি রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউট (আরএনএলআই) জানায়, ওয়েস্ট মার্সির ইনশোর লাইফবোটের পাশাপাশি ক্লাক্টন-অন-সি কেন্দ্র থেকে আরও দুটি লাইফবোট ঘটনাস্থলে পাঠানো হয় এবং উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

 

Manual8 Ad Code