যুক্তরাজ্য কভেন্ট্রি যুবদলের নবগঠিত কমিটির সভাপতি আলীম সম্পাদক কামাল 

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

যুক্তরাজ্য কভেন্ট্রি যুবদলের নবগঠিত কমিটির সভাপতি  আলীম সম্পাদক কামাল 

Manual8 Ad Code

যুক্তরাজ্য কভেন্ট্রি যুবদলের কমিটিকে নতুন করে পুনর্ঘটন করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে তৃতীয় বারের (হ্যাট্টিক) সভাপতি হয়েছেন আব্দুল  আলীম।

Manual2 Ad Code

যুক্তরাজ্য বার্মিংহামে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার রিজিওনাল জোন ২ এর সাংগঠনিক ডিভিশনের অন্তর্ভুক্ত সকল জোনের সদস্য ফরম সংগ্রহ ও জমা প্রদান এবং জোনাল কমিটি গঠন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে কর্মী সমাবেশে যুক্তরাজ্য যুবদলের সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা করেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী।

Manual8 Ad Code

কমিটিতে সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যুবদল নেতা কামাল উদ্দিন। সাংগঠনিক সম্পাদক: শাহীন সরকার।

৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির নেতৃবৃন্দ বিগত দিনের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানে প্রত্যাশা ব্যাক্ত করে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ