না খেলেই দল থেকে বাদ পড়লেন সৌম্য

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৬

না খেলেই দল থেকে বাদ পড়লেন সৌম্য

Manual4 Ad Code

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ। চোট কাটিয়ে দলে ফিরতে পারেননি নাহিদ রানা। এদিকে না খেলেই দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে সৌম্য ছিলেন। কিন্তু সেই ম্যাচে তাকে খেলানো হয়নি। এবার তিনি দলের বাইরে চলে গেলেন। একটিও টেস্ট না খেলে বাদ পড়লেন সৌম্য। এর মধ্যে তিনি ওয়ানডে খেলেছেন। যদিও সেখানে ব্যর্থই হয়েছেন তিনি। এদিকে পেসার খালেদ আহমেদও এই দলে জায়গা পাননি। তিনিও না খেলেই বাদ পড়েছেন।

Manual7 Ad Code

আফগানিস্তানের বিপক্ষে সৌম্য-খালেদের মতো তাওহিদ হৃদয়ও মাঠে নামেননি। তবে হৃদয় দলে জায়গা ধরে রেখেছেন।

Manual8 Ad Code

নাহিদ গত জুলাইয়ে জিম্বাবুয়ে সিরিজে টি-টুয়েন্টি খেলতে গিয়ে চোট পান। চোটটি ছিল পাশের পেশিতে। সেই কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে তিনি খেলতে পারেননি। পুনর্বাসন শেষ হয়নি বলে আফগানিস্তানের বিপক্ষেও তিনি দলে ছিলেন না।

Manual6 Ad Code

এখন পুনর্বাসনের মধ্যেই তার নিতম্বে নতুন করে ব্যথা শুরু হয়েছে। তাই এই সিরিজেও তাকে পাওয়া যাচ্ছে না।

নাহিদ না থাকায় পেস আক্রমণের দায়িত্ব এখন হাসান মাহমুদের কাঁধে। তার সঙ্গে আছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। নাজমুল হোসেনের নেতৃত্বের দলে এই চারজনই পেসার।

স্পিন বিভাগে আছেন অফ স্পিনার নাঈম হাসান। তার সঙ্গে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

দুই ম্যাচের এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রথম ম্যাচ শুরু হবে ২৮ অক্টোবর, মিরপুরে। দ্বিতীয় ম্যাচ ৫ নভেম্বর থেকে সিলেটে।

প্রথম টেস্টের বাংলাদেশ দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাঈম হাসান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

Manual6 Ad Code