আর্জেন্টিনার জার্সিতে শেষবার নামছেন মেসি

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

আর্জেন্টিনার জার্সিতে শেষবার নামছেন মেসি

Manual1 Ad Code

ফুটবলের মহাতারকা লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্তিম মুহূর্ত এসে গেছে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার ২৪ ঘণ্টারও কম সময় আগে শেষবারের মতো অনুশীলন সেরেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের সঙ্গে একটি ছবি শেয়ার করে আবেগঘন ক্যাপশনে মেসি লিখেছেন, ‘আমি জানি এই বিশেষ মুহূর্তগুলো মিস করব।’

 

Manual5 Ad Code

কথাটি সংক্ষিপ্ত হলেও এর গভীরে রয়েছে দুই দশকের লড়াই, জয়, হতাশা এবং কাতার বিশ্বকাপ জয়ের অবিস্মরণীয় সোনালী স্মৃতি। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তে জার্সিতে মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, অপ্রত্যাশিত কিছু না ঘটলে পুরো ৯০ মিনিটই মাঠে থাকবেন তিনি।

 

Manual4 Ad Code

বিদায়ী এই মঞ্চকে ঘিরে সাজানো হয়েছে বর্ণিল আয়োজন। গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকবে ভক্তদের উল্লাসে। থাকবেন অতিথি শিল্পীরা এবং চমকপ্রদ সব নিবেদন। বিশেষ এই দিনে মেসির সঙ্গে উপস্থিত থাকবেন ২০২২ বিশ্বকাপজয়ী সতীর্থদের অনেকেই। তবে ক্লাব জটিলতা ও চোটের কারণে পাঁচ বিশ্বচ্যাম্পিয়নকে পাচ্ছে না আর্জেন্টিনা। দীর্ঘ ভ্রমণ ও শিডিউল জটিলতায় রোমা ছাড়পত্র দেয়নি নাহুয়েল মোলিনা ও পাওলো দিবালাকে। ডোপিং নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে থাকা আলেহান্দ্রো পাপু গোমেস, ক্লাব ম্যাচ থাকায় গোলকিপার ফ্রাঙ্কো আরমানি এবং চোটের কারণে হুয়ান ফয়েথও থাকতে পারছেন না এই মিলনমেলায়।

Manual6 Ad Code

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া আগেই জানান, বিশ্বকাপজয়ী সব সদস্য ও তাদের পরিবারের জন্য এই আয়োজনে উন্মুক্ত আমন্ত্রণ রয়েছে। রিভার প্লেটের নিকোলাস ওতামেন্দি-যিনি নিজেও বিদায় ঘোষণা করেছেন যে, তিনিসহ রদ্রিগো ডি পল ও জিওভানি লো সেলসো এই স্মরণীয় রাতে মেসির পাশে থাকবেন।

 

Manual3 Ad Code