হবিগঞ্জে জ ব্দ লাখ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স, আ ট ক ২

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

হবিগঞ্জে জ ব্দ লাখ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স, আ ট ক ২

Manual3 Ad Code

ওহবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকা থেকে ট্রাকবোঝাই ভারতীয় কসমেটিকসসহ ২ জনকে আটক করেছে পুলিশ যার বাজার মূল্য প্রায় ৭৮ লাখ টাকা।

Manual7 Ad Code

 

 

শুক্রবার রাত সাড়ে  ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ট্রাকসহ চালক সেলিম ও হেলপার শিপন কে থানায় নিয়ে আসা হয়।

সংবাদ মাধ্যম

 

পুলিশ জানায়, হাইওয়ে সড়কে র‌্যাব-বিজিবি-পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল থাকার কারণে বাইপাস ও আঞ্চলিক সড়ককে তারা চোরাকারবারির পথ হিসেবে বেঁছে নিয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা মেট্রো-ন-১৯-১১২৫ নম্বরের ওই ট্রাকটি ভারতীয় কসমেটিক বোঝাই অবস্থায় দ্রুতগতিতে বহুলা আঞ্চলিক সড়ক দিয়ে যাবার সময় গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশ ট্রাকটি আটক করেন।

 

এ সময় ট্রাকে তল্লাশী করে কার্টুন ভর্তি কসমেটিক্স জব্দ করা হয়। তবে আটককৃত মালামাল বহুলা গ্রামের সোহেল আহমেদ চৌধুরী ও কুমিল্লার বাসার আহমেদের বলে আটক চালাকদের মাধ্যমে জানা যায়।

 

Manual8 Ad Code

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করে দেখছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ওসি বলেন- কোন চোরা কারবারিকে ছাড় দেয়া হবে না।

Manual3 Ad Code

 

 

Manual5 Ad Code