সিলেটে কম্পিউটার নিয়ে বাড়ি ফেরা হল না তানভীরের

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬

সিলেটে কম্পিউটার নিয়ে বাড়ি ফেরা হল না তানভীরের

Manual3 Ad Code

সিলেট-ঢাকা মহাসড়কের আওতাধীন হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হন। বুধবার (৪ নভেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

 

 

নিহত ওই যুবক তানভীর আহমদ (২৫)। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা এলাকার বাসিন্দা সবরাজ মিয়ার ছেলে। তার পৈতৃক বাড়ি সিলেটে। ছোটবেলায় মা-বাবাকে হারানোর পর তানভীরের নানাবাড়ি লাখাইয়ে থেকে বেড়ে ওঠেন তিনি।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

পুলিশ জানায়, তানভীর শায়েস্তাগঞ্জের একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন। একটি নষ্ট কম্পিউটার মেরামতের জন্য মোটরসাইকেল নিয়ে হবিগঞ্জে গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে রতনপুর এলাকায় একটি টমটমকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা বিরতিহীন পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তানভীরের মৃত্যু হয়।

 

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল হক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত তানভীরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদস হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে লাশ ময়নাতদন্ত ছাড়া লাশটি নিকে তানভীরের পরিবারের পক্ষ থেকে এডিএম বরাবরে একটি লিখিত আবেদন করা হয়েছে। তবে; এখন পর্যন্ত এই ঘটনায় কেউ কোনো অভিযোগ দায়ের করেন নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Manual2 Ad Code