মাধবপুরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২৬

মাধবপুরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Manual5 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের অভিযানে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে  গ্রেফতার করা হয়েছে। রোববার ভোররাতে উপজেলার রাজনগর গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

গ্রেফতারকৃত আসামির নাম মো. দুলাল মিয়া (৪৫)। তিনি উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের মো. আছম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুলাল মিয়া সিআর মামলা নম্বর-৬৬৩/২৪-এর এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এএসআই (নিরস্ত্র) মো. আব্দুল আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রবিবার ভোররাত আনুমানিক ৪টার দিকে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Manual4 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামি দুলাল মিয়াকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। অপরাধীদের দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code