হবিগঞ্জে জোড়া খু নের ঘটনায় গ্রে প্তা র জিয়াউল

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬

হবিগঞ্জে জোড়া খু নের ঘটনায় গ্রে প্তা র জিয়াউল

Manual4 Ad Code

হবিগঞ্জে জোড়া খুনের ঘটনায় জিয়াউল হককে (৪২) গ্রেপ্তার করা হয়েছে

Manual7 Ad Code

 

 

রবিবার (২ আগস্ট) রাতে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় বিকাল সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নরসিংদী সদর মডেল থানার পাঁচদোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

জিয়াউল হক হবিগঞ্জের বাহুবল থানার হিলালপুরের মৃত নুরুল হকের ছেলে।

 

Manual7 Ad Code

র‌্যাব জানায়, হবিগঞ্জের বাহুবল থানার আদিত্যপুর এলাকার সেলু মিয়া ও হেলাল উদ্দিন জিয়াউল হক ও তার পক্ষের লোকজনের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ১৫ জুন দুপুর ১২টার দিকে সেলু মিয়াকে ডুবাঐ বাজারের পাশে একা পেয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। তার চিৎকার শুনে হেলাল উদ্দিন তাকে বাঁচাতে চেষ্টা করেন। এসময় তারা তার উপরও হামলা চালিয়ে রক্তাক্ত আহত করে ফেলে চলে যায়। এসময় অন্যান্য লোকজন উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলু মিয়াকে মৃত ঘোষণা এবং রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হেলাল উদ্দিনও মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় সেলু মিয়ার স্ত্রী বাদী হয়ে বাহুবল থানায় একটি হত্যা মামলা (নং ১৩/২৩/৬/২৬) দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং জিয়াউল হককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Manual4 Ad Code

এর আগে ১৩ জুলাই এ মামলার ২নং আসামিকে গ্রেপ্তার করেছিল র‌্যাব-৯।

 

Manual8 Ad Code

তাকে বাহুবল থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।