লাখাইয়ে ৫ জনের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

লাখাইয়ে ৫ জনের রহস্যজনক মৃত্যু

Manual6 Ad Code

হবিগঞ্জের লাখাই উপজেলায় হোমিওপ্যাথি দোকান থেকে ওষুধ কিনে পান করে দুই দিনে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২৯ জুলাই)  ও বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের সুদেব দাস (৬০), একই গ্রামের সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২), তার স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত কুড়ি (৩৬)।

Manual6 Ad Code

সর্বশেষ সুদেব দাস মারা গেছেন বলে জানা গেছে।

Manual8 Ad Code

স্থানীয় সূত্র জানায়, এ ৫ জন মোড়াকরি বাজারের ‘হ্যানিম্যান হোমিও হল’ থেকে অ্যালকোহলজাতীয় তরল পানীয় কিনে নিয়মিত নেশার উদ্দেশ্যে সেবন করতেন। গত মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ওষুধ সেবনের পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তারা বুধবার ও বৃহস্পতিবার একে একে মৃত্যুবরণ করেন।

Manual3 Ad Code

এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সুজিতের। আর হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে মারা যায় সুবেদ। এছাড়া চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান রঞ্জিত এবং এছাড়াও নন্দলাল রবিদাস ও তার স্ত্রী সুবি রবিদাস মারা যান নিজ বাড়িতেই।

Manual8 Ad Code

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। তারা পুলিশকে না জানিয়েই ৪টি মরদেহ সৎকার করেছে। তবে সুদেব দাস নামে একজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং সেবনকৃত পানীয়তে মদের উৎস কিংবা এতে কোনো বিষাক্ত উপাদান ছিল কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। খোঁজা হচ্ছে ‘হ্যানিম্যান হোমিও হল’র মালিককেও।