নতুন পোশাকে ডিউটি করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫

নতুন পোশাকে ডিউটি করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা

Manual8 Ad Code

এমরান ফয়ছল: সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিক করতে নতুন পোশাকে ডিউটি শুরু করেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। সাম্প্রতিক সময়ে ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার অংশ হিসেবে ট্রাফিক বিভাগকে সরবরাহ করা হয়েছে নতুন নকশার এই ইউনিফর্ম। যা পুলিশের দৃশ্যমানতা বাড়ানোর পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Manual6 Ad Code

সূত্র জানায়, আধুনিক পোশাকটির মূল বৈশিষ্ট্য হলো আরামদায়ক ফ্যাব্রিক, স্পষ্ট রঙের ব্যবহার ও প্রতিফলিত স্ট্রিপ—যা দূর থেকেও ট্রাফিক সদস্যদের সহজেই চিহ্নিত করতে সাহায্য করবে। বিশেষ করে ব্যস্ত সড়ক, রাতের টহল এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত নির্দেশনা দিতে নতুন পোশাক অনেক কার্যকর হবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।
সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে ইতোমধ্যেই নতুন পোশাক পরিহিত ট্রাফিক সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। নগরীর আম্বরখানা, জিন্দাবাজার, চৌহাট্টা ও কুমারপাড়াসহ বিভিন্ন জায়গায় তাদের উপস্থিতি পথচারীদের নজর কাড়ে। অনেকেই জানান, নতুন পোশাক ট্রাফিক পুলিশের ইমেজকে আরও পরিপাটি ও আধুনিক হিসেবে তুলে ধরেছে।
ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান, “নতুন ইউনিফর্ম কেবল আকর্ষণীয় নয়, এতে কাজও সুবিধা হবে। দীর্ঘ সময় রোদে-বৃষ্টিতে ডিউটি করা সদস্যদের জন্য এটা অনেক আরামদায়ক।” তিনি আরও বলেন, সড়ক ব্যবস্থাপনা উন্নত করতে প্রযুক্তির পাশাপাশি আধুনিক পোশাক ও সরঞ্জামের ব্যবহারের প্রয়োজনীয়তা বহুদিন ধরেই অনুভূত হচ্ছিল।

 

Manual6 Ad Code


নগরবাসীর সাথে কথা বলে জানা যায়, তারা নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কেউ কেউ মনে করছেন, নতুন পোশাক পুলিশের প্রতি আস্থা বাড়াবে এবং ট্রাফিক শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে নতুন পোশাক ট্রাফিক বিভাগের কাজে নতুন গতি যোগ করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Manual6 Ad Code