শেখ হাসিনার ৫ বছর, শেখ রেহানার ৭ বছর, টিউলিপ সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫

শেখ হাসিনার ৫ বছর, শেখ রেহানার ৭ বছর, টিউলিপ সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড

Manual5 Ad Code

রাজধানীর পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ বছর, তার বোন শেখ রেহানার ৭ বছর এবং শেখ রেহানার মেয়ে বৃটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করেন।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ(রাজউক)’র প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় তাদের এই কারাদণ্ড দেয়া হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি করে গত ১৩ জানুয়ারি। তাতে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনকে আসামি করা হয়।

Manual4 Ad Code

দুদকের অভিযোগ, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপির ক্ষমতা ব্যবহার করে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নিয়েছেন। তিনজনই পূর্বাচলে ১০ কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন।

Manual3 Ad Code

তবে এই মামলায় শুধু রেহানার প্লট পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। মামলায় আজমিনা ও রাদওয়ানকে আসামি করেনি দুদক। দুজনকে অন্য দুটি মামলায় আসামি করা হয়েছে।

Manual6 Ad Code