সিলেটের ৮টিসহ দেশের আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫

সিলেটের ৮টিসহ দেশের আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও

Manual7 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় সিলেটের ৮টিসহ দেশের আরও ৭৭ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের এসব উপজেলায় নতুন ইউএনও হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

Manual5 Ad Code

প্রজ্ঞাপন অনুযায়ী সিলেট বিভাগে ৮, ঢাকা বিভাগে ১৮, বরিশাল বিভাগে ৪, চট্টগ্রাম বিভাগে ৭, খুলনা বিভাগে ১২, রংপুর বিভাগে ১১, রাজশাহী বিভাগে ১৪ ও ময়মনসিংহ বিভাগে ৩ উপজেলায় নতুন ইউএনওদের পদায়ন করা হয়েছে।

Manual4 Ad Code

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন ইউএনওদের নিজ নিজ কর্মক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন ১৪৪-এর ক্ষমতা অর্পণ করা হয়েছে।

Manual4 Ad Code

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৪ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে ওই দিন বিকেল থেকেই তাদের বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

Manual6 Ad Code

এর আগে গত ২৬ নভেম্বর প্রথম ধাপে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেয় সরকার। দ্বিতীয় ধাপের নিয়োগসহ মোট ২৪৩ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ সম্পন্ন হলো।