হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২১ ডিসেম্বর

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৫

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২১ ডিসেম্বর

Manual5 Ad Code

জুলাই ছাত্র-জনতার আন্দোলন ও আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত হত্যা, গুমসহ মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় চার্জ গঠনের বিষয়ে আদেশ ও আসামিপক্ষের শুনানির জন্য আগামী ২১ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মামলা দু’টি বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে টিএফআই সেলে গুম-নির্যাতনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। অন্যটি জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

Manual5 Ad Code

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অন্য দুই সদস্য হলেন-বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

Manual3 Ad Code

র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে ৪টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তারকৃত ১০ আসামি গ্রেপ্তার হয়ে সাব-জেলে আটক আছেন। আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ২১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

এদিকে, গত বছর জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে ১৮ ও ১৯ জুলাই রাজধানীর রামপুরায় গুলি করে ২৮ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা আরেক মামলায় ৪ আসামির মধ্যে গ্রেপ্তার দুইজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় ৬টি অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে গ্রেপ্তার দুই আসামি হলেন-লেফটেন্যান্ট কর্নেল মো. রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলম মুন। এই মামলায় চার্জ গঠনের বিষয়ে আসামিপক্ষের শুনানির জন্য ২১ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে আজ উপস্থিত তিন আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ ও সাতজনের হয়ে লড়েন তাবারক হোসেন।

এছাড়া পলাতক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম, তিনজনের পক্ষে সুজাদ মিয়া ও শেখ হাসিনার হয়ে লড়েন আইনজীবী মো. আমির হোসেন। শুনানিতে প্রত্যেকেই আলাদা আলাদা গ্রাউন্ড এনে নিজের মক্কেলদের অব্যাহতি চেয়েছেন। তবে প্রসিকিউশনের পক্ষে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। উভয়পক্ষের শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য আগামী ২১ ডিসেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

Manual4 Ad Code