সাজা শেষে তামাবিল দিয়ে দিয়ে দেশে ফিরলেন নারীসহ ১৭ বাংলাদেশি

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫

সাজা শেষে তামাবিল দিয়ে দিয়ে দেশে ফিরলেন নারীসহ ১৭ বাংলাদেশি

Manual7 Ad Code

ভারতে অবৈধ অনুপ্রবেশের পর আটক হয়ে ভারতের বিভিন্ন কারাগারে সাজা ভোগ করে দেশে ফিরেছেন নারীসহ ১৭ বাংলাদেশি নাগরিক।

Manual1 Ad Code

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরের দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিজিবি’র উপস্থিতিতে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ১৭ বাংলাদেশিকে ফেরত পাঠায় ভারত। পরে ফেরত আসা বাংলাদেশিদের পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

Manual3 Ad Code

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে ফেরা ১৭ বাংলাদেশি নাগরিক ২০২৪ সালের নভেম্বর মাসে সিলেটও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতীয় পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করে।

Manual5 Ad Code

কারাভোগের মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশী কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ, বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে তাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে।

ফেরত আসা ব্যক্তিরা হলেন- মো. পায়েল আহমদ (২৪), মো. দুলাল হোসেন (২২), মো. অনিক (২৫), মো. সালমান আহমেদ (২৬), সুলাইমান হোসেন (৩০), মো. জাহেদুল ইসলাম (৩৫), মো. মোরসালিন (২৫), মিথুন গোয়ালা (২৬), মো. সুজন (২৭), অংকন ব্যানার্জি (৩৫), মো. সিরাজুল ইসলাম (২৭), ওমর ফারুক (২৮), মো. মাজিদ (২৭), ইমান আলী (৩০), মো. রাসেল মিয়া (২৫), রুপা বেগম (২৫), জুমা আক্তার (৩০)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ জানান, দুই দেশের ইমিগ্রেশন পুলিশ এবং বিএসএফ ও বিজিবির মাধ্যমে ৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানোর পর আইনীপ্রক্রিয়া শেষে তাদেরকে আত্মীয়-স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Manual5 Ad Code