ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মাসুম আহমদ নামের একজন নিহত

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মাসুম আহমদ নামের একজন নিহত

Manual7 Ad Code

সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মাসুম আহমদ (২১) নামের এক মোটরসাইকেল চালক পথচারীকে বাঁচাতে গিয়ে সড়কে সিটকে পড়ে নিহত হয়েছেন।

নিহত মাসুম উপজেলার তাজপুর ইউপির দুরাজপুর গ্রামের হিরন মিয়ার ছেলে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-সিলেট মহাসড়কে ওসমানীনগরের তালেরতল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Manual1 Ad Code

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাজপুর বাজার হতে গোয়ালাবাজার যাবার পথে ঢাকা-সিলেট মহাসড়কের তালেরতলে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual6 Ad Code

ওসমানীনগর থানার ওসি মো. মোরশেদুল হাসান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহাসড়কের তালেরতলে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যান মাসুম। মরদেহ  ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Manual3 Ad Code