ক্ষমতায় গেলে সিলেটের বঞ্চনার অবসান হবে : ডা. শফিক

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬

ক্ষমতায় গেলে সিলেটের বঞ্চনার অবসান হবে : ডা. শফিক

Manual5 Ad Code

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে সিলেটের ন্যায্য হিস্যা অবশ্যই আদায় করা হবে। যেসব ক্ষেত্রে সিলেটবাসী বঞ্চিত সেসব ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

Manual5 Ad Code

 

তিনি শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে অনুষ্টিত জামায়াতসহ ১১ দলের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

 

Manual8 Ad Code

সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় ডা. শফিক বলেন, আমি প্রধানন্ত্রী হবো কি না, তার ফয়সালা আল্লাহর হাতে। তবে তাঁর তেমন ইচ্ছা হয় তাহলে সিলেটের বঞ্চনার অবসান হবে। দীর্ঘদিন থেকে সিলেট অঞ্চল যেসব সমস্যায় জর্জরিত তার অবসান হবে।

 

Manual7 Ad Code

তিনি সিলেট অঞ্চলের প্রধান কয়েকটি সমস্যার কথা তুলে ধরে বলেন, সিলেটের নদ-নদীগুলো এখন কংকালে পরিণত হয়েছে। দখল দূষণে একাকার। আমরা অন্যান্য দেশ যেভাবে নদীগুলোকে বাঁচিয়ে রেখেছে, তার স্বাভাবিক গতিপথ ধরে রেখেছে আমরাও তাই করবো।

 

Manual1 Ad Code