সিলেটে মিছিল নিয়ে জনসভায় যাওয়ার পথে বিএনপি নেতার মৃ*ত্যু

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬

সিলেটে মিছিল নিয়ে জনসভায় যাওয়ার পথে বিএনপি নেতার মৃ*ত্যু

Manual6 Ad Code

মিছিল নিয়ে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনার ধানের শীষ প্রতিকের সমর্থনে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় যাওয়ার পথিমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

Manual7 Ad Code

সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জনসভাস্থলের কাছাকাছি যাওয়া মাত্রই বিকেল সাড়ে ৩টার দিকে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুঠিয়ে পড়েন সুহেল আহমদ চৌধুরী। সঙ্গে সঙ্গে তার সঙ্গীয় নেতাকর্মী ও স্বজনরা তাকে দক্ষিণ সুরমার নর্থ ইষ্ট মেডিকেলে নিয়ে গেলে বিকেল ৪টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

Manual7 Ad Code