দু’দিন নয়, সিলেটে দোকানপাট বন্ধ থাকবে একদিন

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬

দু’দিন নয়, সিলেটে দোকানপাট বন্ধ থাকবে একদিন

Manual5 Ad Code

দু’দিন নয়, সিলেটে দোকানপাট বন্ধ থাকবে একদিন। আর সেই দিনটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী ১২ ফেব্রæয়ারি বৃহস্পতিবার।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

সোমবার (৯ ফেব্রæয়ারি)  বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব আব্দুর রহমান রিপন।

 

তিনি আরও জানান, কে বা কারা দুদিন দোকানপাট বন্ধের প্রচারণা চালিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি সেরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

তিনি আরও জানান, বরং দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হচ্ছে অঞ্চলভিত্তিক দোকান মালিক সমিতির সদস্যবৃন্দ তাদের সুবিধা অনুযায়ী দোকান খোলা বা বন্ধ রাখতে পারবেন।

তিনি আরও জানান, তবে আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা আগামী ১২ ফেব্রæয়ারি নির্বাচনের দিন সিলেটের সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।