ঢাকা ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
মো. মিলন তালুকদার:
গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ঐক্যজোট মনোনীত সিলেট বিভাগের ১৯টি আসনে দুজন বাদে সবাই ছিলেন নতুন মুখ। ঐক্যজোটের প্রার্থী বাদে জিতেনছেন ১৮ জন। এরমধ্যে বিএনপির সরকারে প্রথমে এদের মধ্যে মন্ত্রী হয়েছেন দুজন। প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও সিলেট-৪ (গোয়ানঘাট কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর) আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টায় দলীয় সিদ্ধান্তে এ ঘোষণা আসে।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভায় সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও সিলেট-৪ (গোয়ানঘাট কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর) আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান দায়িত্ব পেয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী অধ্যুষিত অঞ্চল ও রেমিট্যান্স নির্ভর অর্থনীতির শহর সিলেট থেকে একজন প্রভাবশালী নেতার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া জেলার জন্য ইতিবাচক বার্তা বহন করছে। ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও রপ্তানি খাতে তার অভিজ্ঞতা দেশের অর্থনীতিতে নতুন গতি আনবে বলেও আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
নতুন দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও শ্রম ও কর্মসংস্থান আরিফুল হক চৌধুরী।
Design and developed by sylhetalltimenews.com