সিলেটের সুলতানপুর থেকে গ্রে*প্তা*র- ৫

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সিলেটের সুলতানপুর থেকে গ্রে*প্তা*র- ৫

Manual7 Ad Code

সিলেটের মোগলাবাজার থানাধীন সুলতানপুর থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে সুলতানপুর এলাকার ইঞ্জিনিয়ারিং গেইট পয়েন্টে অভিযান চালিয়ে  অনলাইন জুয়া খেলারত অবস্থায়তাদের গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

 

গ্রেফতারকৃতরা হলেন, মোগলাবাজার থানাধীন সুলতানপুর পশ্চিমভাগ গ্রামের আব্দুস শাহিদের ছেলে হাবিব আহমদ (৩২), হেলাল উদ্দিনের ছেলে জাবেদ আহমদ (৩০), ফজর আলীর ছেলে আব্দুল আহাদ (৩০), আব্দুল মালেকের ছেলে সাহেল  আহমদ (৪০),  গোলাপগঞ্জ থানাধীন লক্ষীবাজার শ্রীফর গ্রামের হাসিম আহমেদের ছেলে বর্তমানে সুলতানপুর পশ্চিমভাগ এলাকার বাসিন্দা জসিম আহমদ (৩০)।

Manual3 Ad Code

 

তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা মামলা (নং ৯/২৫/২/২৬) দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।