সিলেটে কিশোর গ্যাং’র বি রু দ্ধে হার্ডলাইনে পুলিশ

প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৬

সিলেটে কিশোর গ্যাং’র বি রু দ্ধে হার্ডলাইনে পুলিশ

Manual1 Ad Code

সিলেটে বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত। নানা অপরাধে জড়িয়ে পড়েছে পাড়া-মহল্লাভিত্তিক গ্যাং সদস্যরা। চুরি, ছিনতাই ও মাদকের সাথে জড়িত কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে এবার হার্ডলাইনে মাঠে নেমেছে পুলিশ। ছিনতাইরোধে রাতভর নগরের গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে গাড়ি ও মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে।

Manual3 Ad Code

ছিনতাই ও মাদকের আস্তানাগুলোতেও চালানো হচ্ছে বিশেষ অভিযান। গত কয়েক দিনে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বিভিন্ন অপরাধে কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে আটক করেছে।

Manual2 Ad Code

এসএমপি’র মিডিয়া বিভাগ জানায়, শনিবার ভোররাত ৪টার দিকে বন্দরবাজারস্থ রঙমহল টাওয়ারের পাশের একটি ড্রেনের ভেতর একটি ছিনতাইকারী গ্রুপ অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই ড্রেনের ভেতর থেকে তাদেরকে আটক করে। তাদের কাছ থেকে চারটি ছোরাসহ ছিনতাইকাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। আটককৃতদের সবাই কিশোরগ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ওই চক্রের সদস্যরা ছিনতাই করে ড্রেনের ভেতর লুকিয়ে থাকত। আবার ছিনতাইয়ের পরিকল্পনাও করত ড্রেনে বসে।

 

Manual6 Ad Code