ঢাকা ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৬
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেপুর ৩য় খন্ড গ্রামে এক পোল্ট্রিফার্মে মুখ বাঁধা অবস্থায় জবাই করা কিশোরের মরদেহ পাওয়া গেছে।
নিহত কিশোর ফতেপুর ৩য় খন্ড গ্রামের আনোয়ার মিয়ার ছেলে সুমন মিয়া (১৭) পেশায় একজন কাঠমিস্ত্রী।
ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, বৃহস্পতিবার (১২মার্চ) দিবাগত রাত ১০টার দিকে ফতেপুর ৩য় খন্ড গ্রামের পোল্ট্রিফার্মের মালিক মাওলানা আব্দুল করিমের ছেলে মোস্তাক আহমদ রাত ১০ টার দিকে মেহমান বাড়ী থেকে মোবাইল ফোনে চেয়ারম্যানকে অবগত করেন যে তাদের মালিকানাধীন পোল্ট্রি ফার্মে মুখবাধা অবস্থায় একজনের জবাই করা মরদেহ পাওয়া গেছে।
খবর পেয়ে ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হওয়া আগেই উৎসুক জনতা মরদেহের মুখ খোলে সুমনের পরিচয় সনাক্ত করে।
Design and developed by sylhetalltimenews.com