ঢাকা ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬
সিলেটের আলোচিত পাঠকপ্রিয় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট অলটাইম নিউজ ডটকম এর উপদেষ্টা সাধারণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ এপ্রিল রবিবার রাত ৮ টায় সিলেট নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে। এ সাধারণ সভাটি বিশেষ একটি আলোচনায় রুপ ধারন করে সিলেট অলটাইম নিউজ ডটকম এর উপদেষ্টা ও প্রতিনিধিদের সম্মাননা অনুষ্ঠান বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। খুব শিগগির এই অনলাইন নিউজ পোর্টাল সিলেট এর কয়েকজন গুণী ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান সম্মাননা প্রদান করবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার উপদেষ্টা কনোজ চক্রবর্তী বুলবুল, উপদেষ্টা কবি ও সংগঠক ধ্রুব গৌতম, সৈয়দা সুরাইয়া জামান, এড.মো.মামুন হোসেন,মো.সানওয়ার আলী, চীফ রিপোর্টার মাসুদা সিদ্দিকা রুহী, চীফ রিপোর্টার মো.মিলন তালুকদার, সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, এমরান ফয়ছল, রাজিয়া সুলতানা, মো.শহিদুল ইসলাম। এসময় আর ও দুই উপদেষ্টা ভার্জুয়াল অনলাইনে মত প্রকাশ করেন যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক মো. কামাল আহমদ ও মুজিব আহমেদ প্রমুখ।

তারা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই অনুষ্ঠান যেনো সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় এগিয়ে যায় এই আশা প্রত্যাশা ব্যক্ত করেন।
Design and developed by sylhetalltimenews.com