মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ

প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬

মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ

Manual5 Ad Code

দেশে জ্বালানি তেল বিক্রির সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সোমবার (২০ এপ্রিল) থেকে অকটেন ২০ শতাংশ ও পেট্রোল-ডিজেল ১০ শতাংশ হারে বেশি সরবরাহ করা হবে।

Manual8 Ad Code

রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় বিপিসি।

Manual2 Ad Code

বার্তায় বলা হয়,বর্তমান জ্বালানি তেলের চাহিদা বিবেচনায় ডিলার ও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বর্ধিত হারে বিপিসির অধীনস্থ কোম্পানিগুলো কর্তৃক জ্বালানি তেল বিক্রয় করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হলো।

 

নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে দৈনিক ১৩ হাজার ৪৮ মেট্রিক টন ডিজেল,১ হাজার ৫১১ মেট্রিক টন পেট্রোল ও ১৪২২ মেট্রিক টন অকটেন বিক্রি করা হবে।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত শনিবার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রল ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম লিটারে ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করে সরকার।

 

Manual3 Ad Code