কানাডায় সিলেটের শরীফ হ ত্যা মা ম লা য় নতুন মোড়

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬

কানাডায় সিলেটের শরীফ হ ত্যা মা ম লা য় নতুন মোড়

Manual8 Ad Code

কানাডায় দুর্বৃত্তদের হামলায় নিহত সিলেটের বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ী শরীফ রহমান হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে। আলোচিত এ ঘটনায় অভিযুক্ত তিনজনের একজন রবার্ট বাসবি ইভান্স সিনিয়র আগামী ৫ জুন অন্টারিওর ওয়েন সাউন্ড আদালতে দোষ স্বীকার করতে পারেন।

আদালত সূত্রে জানা গেছে, ৫ জুন সকাল ১০টায় এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। যদি তিনি দোষ স্বীকার করেন, তবে শরীফ রহমান হত্যা মামলায় এটিই হবে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি। শরীফ রহমান ২০২৩ সালের ১৭ আগস্ট কানাডার অন্টারিও প্রদেশের ওয়েন সাউন্ড শহরে নিজ প্রতিষ্ঠিত ‘দ্য কারি হাউজ’ রেস্তোরাঁয় হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, তিন ব্যক্তি সেখানে খাবার খেয়ে বিল না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে শরীফ রহমান তাদের বাধা দেন।

পরে রেস্তোরাঁর বাইরে গেলে অভিযুক্তদের একজন তাকে সজোরে ঘুষি মারেন। এতে তিনি মাটিতে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর এক সপ্তাহ চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। তার মৃত্যুর পর স্থানীয় বাংলাদেশি কমিউনিটিসহ পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাটি ব্যাপক আলোড়ন তোলে কানাডাজুড়ে।

Manual3 Ad Code

মামলায় রবার্ট ইভান্স জুনিয়রের বিরুদ্ধে ম্যানস্লটার বা অবহেলাজনিত হত্যার অভিযোগ রয়েছে। অন্যদিকে রবার্ট বাসবি ইভান্স সিনিয়র ও ব্যারি ইভান্সের বিরুদ্ধে মূল অভিযুক্তকে পালাতে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code