সিলেটের দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৭

প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৬

সিলেটের দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৭

Manual3 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোরে এ ঘটনা ঘটে।সিলেটে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (৩ মে) ভোর ৬টার দিকে (সিলেট-ঢাকা) মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এই ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহত সবাই ডিআই পিকআপে করে নির্মাণ কাজে সুনামগঞ্জে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

Manual5 Ad Code

সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির, পিএসসি।

Manual7 Ad Code

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম বলেন, সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন ঘটনাস্থলে ও তিনজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। এতে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তারা সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন। সবার পরিচয় এখনো জানা যায়নি।