সিলেট পেল নতুন ডিআইজি ও এক পুলিশ সুপার

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৬

সিলেট পেল নতুন ডিআইজি ও এক পুলিশ সুপার

Manual3 Ad Code

সিলেট পেয়েছে নতুন ডিআইজি ও এক পুলিশ সুপার।

সিলেট রেঞ্জের ডিআইজি ও এক পুলিশ সুপারকে বদলির পর দু’জনকে পাঠানো হচ্ছে গুরুত্বপূর্ণ এ দুই পদে।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাজশাহী মেট্টোপলিটন পুলিশ কমিশনার (আরএমপি) জিল্লুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি হিসাবে বদলি করা হয়েছে।

Manual4 Ad Code

আর বর্তমান ডিআইজি মুশফেকুর রহমানকে বদলি করা হয়েছে পুলিশ অধিদফতরের ডিআইজি হিসাবে।

Manual7 Ad Code

মৌলভীবাজারের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ- আরএমপির উপপুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে।

Manual3 Ad Code

বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে বদলি করা হয়েছে নৌপুলিশ সুপার হিসাবে।

Manual8 Ad Code

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।