সুনামগঞ্জ- জগন্নাথপুর মহাসড়কে ডা কা তি, লু*ট দুই লাখ টাকা

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

সুনামগঞ্জ- জগন্নাথপুর মহাসড়কে ডা কা তি, লু*ট দুই লাখ টাকা

Manual7 Ad Code

সুনামগঞ্জ–জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার দারাখাই কোন্দানালা ব্রিজের নিকট বুধবার (৬ মে) দিবাগত রাতে এক দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। ৮–৯ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে ট্রাক ও পিকআপ ভ্যান আটকে নগদ ২ লক্ষাধিক টাকা লুটে নিয়েছে বলে দাবি করেছেন গাড়িতে থাকা চালক ও বিক্রয় প্রতিনিধি।

Manual7 Ad Code

 

এ সময় ডাকাতরা গাড়ির গ্লাস ভাঙচুর করে আরোহীদের জিম্মি করে ফেলে বলে জানা গেছে।

 

Manual3 Ad Code

বিক্রয় প্রতিনিধি ও চালকের বরাত দিয়ে জগন্নাথপুর থানা পুলিশ জানায়, জগন্নাথপুর বাজারের ভুষিমাল বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘হাবিব ট্রেডার্স’ এর একটি বিকল ট্রাক অন্য একটি পিকআপ ভ্যান দিয়ে টেনে নিয়ে যাওয়ার সময় দারাখাই কোন্দানালা ব্রিজের কাছে হামলার শিকার হয়। তাদের দাবি অনুযায়ী, সশস্ত্র ডাকাতরা বিক্রয় প্রতিনিধি স্বপন দাসের নিকট থাকা নগদ ২ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। এসময় তাদের মারধর করা হয়।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

চালক স্বদেব দাস বিষয়টি  মালিক শরিফ মিয়ার ছেলে মতিউর রহমানকে মুঠোফোনে  জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে এই লুটের ঘটনাটি নিয়ে পুলিশের পক্ষ থেকে কিছুটা সন্দেহ প্রকাশ করা হয়েছে।