ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৬

ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত

Manual6 Ad Code

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতক্ষীরা জেলার শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম।

বাংলাদেশ দূতাবাস, বৈরুত থেকে জারি করা এক শোক বার্তায় জানানো হয়, আজ ১১ মে, ২০২৬ তারিখ দুপুর প্রায় ১২টায় লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে জেলার যেন্দীন এলাকায় নিজ আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় তারা মারা যান।

নিহত শফিকুল ইসলামের বাবা আফসার আলী ও মা আজেয়া খাতুন।

তার বাড়ি সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুরে। অপর নিহত নাহিদুল ইসলামের বাবা মো. আব্দুল কাদের ও মা নুরুন্নাহার খাতুন।তার বাড়ি সাতক্ষীরার আশাশুনির কাদাকাটিতে।

বাংলাদেশ দূতাবাস, বৈরুত এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Manual1 Ad Code

বর্তমানে দুজনের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

Manual1 Ad Code

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত শোক বার্তায় মৃত দুজনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

Manual7 Ad Code

গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে, তারপর থেকে দক্ষিণ লেবাননে সংঘর্ষ ও সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

Manual3 Ad Code

এলাকা থেকে প্রাপ্ত খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী আবাসিক এলাকা ও হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে, এবং হিজবুল্লাহ যোদ্ধারা পাল্টা আক্রমণ চালিয়ে এর জবাব দিয়েছে।